Main Menu

সিলেটে ভুল বাংলা বানান শুদ্ধ করছে কাকতাড়ুয়া

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়া তাদের নিয়মিত কার্যক্রম- “বাংলা বানান শুদ্ধি” অভিযান চালিয়েছে। ৬ মে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত তাদের এ কার্যক্রম পরিচালিত হয়। কাকতাড়–য়ার শিল্প ও নকশা সম্পাদক সমীর মিত্রের নেতৃত্বে প্রায় ২০জন সদস্য এ শুদ্ধি অভিযানে অংশ নেয়।
শহরতলির টিলাগড় পয়েন্ট থেকে রংতুলি নিয়ে হাটতে শুরু করে অভিযাত্রী দলটি। শিবগঞ্জ, রায়নগর, সোনারপাড়া, মিরাবাজার হয়ে ভুল বানান ঠিক করতে করতে তারা নাইওরপুল পৌঁছায়। বানান শুদ্ধি অভিযান নগরীর বিভিন্ন মুদি দোকান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অনেক সাড়া ফেলেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী পিয়েল বলেন, “অনেক দোকান মালিক আমাদের সহযোগিতা করেননি। আবার অনেকে নিজে ডেকে নিয়ে ভুল বানান শুদ্ধ করতে অনুরোধ করেছেন।” তিনি আরো বলেন-“ভাষার জন্য সমগ্র পৃথিবীতে একমাত্র বাঙ্গালিরাই প্রাণ দিয়েছে। বাংলা আমাদের মাতৃভাষা, সামান্য অসচেতনতার জন্য অনেক ক্ষেত্রে প্রাপ্য মর্যাদা দিতে পারি না। এর সবচেয়ে বড় উদাহরণ বাংলা বানানের ভুল। রাস্তা-ঘাট, অফিস-আদালত, দোকান, বিলবোর্ড, সাইনবোর্ড থেকে শুরু করে ফেইসবুক অবধি এসব ভুলের বিস্তার। তাই আমরা ঠিক করেছিলাম, এসব ভুলের বিপরীতে একটা সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করবো।”
নিজেদের কর্মকান্ড সম্পর্কে মাধব কর্মকার বলেন, “আমরা রং তুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি। পথিমধ্যে ভুলগুলোর জন্য মূল দায়ী যারা, অর্থাৎ আর্টের দোকান, প্রিন্টিং প্রেস বিবিধ প্রতিষ্ঠান, সেখানেও মালিক বা আর্টম্যানকে বাংলা বানান যাতে ভুল না করে সেরকম প্রচারনা চালাই। এই প্রচেষ্টা অনলাইনেও চলবে। আমাদের জ্ঞানে যতটুকু সম্ভব চেষ্টা করে যাবো।”
খোঁজ নিয়ে জানা যায় সাধারণত যে শব্দগুলো ইংরেজি থেকে বাংলায় এসেছে সে শব্দগুলোই বেশি ভুল হচ্ছে। ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান গুলোও অনেকের অজানা। বাংলা একাডেমি থেকে ‘’ি-কার ও ‘ী’-কারের যে নিয়মগুলো দেয়া আছে সেগুলো অনুসরণ করছেন না অনেকে।
২০১৪ সালের ২১ ফেব্রæয়ারি প্রথম বানান শুদ্ধি অভিযান শুরু হয়েছিলো। গত কয়েক বছরে অনেকবার এ কর্মসূচী চলেছে। অভিযান শেষে বাংলাদেশে নিজ নিজ এলাকায় বানান শুদ্ধি অভিযান শুরু হোক এমন অনুরোধ করেছেন সিলেটের কাকতাড়–য়ারা।
শনিবারের বানান শুদ্ধিতে উপস্থিত ছিলেন তানভীর চৌধুরী পিয়েল, মিজানুর রহমান, উত্তম কাব্য, পাপলু দে, মাধব কর্মকার, রুহেল বিন সাইদ, আশরাফি আশা, নওরীন তন্বী, আরিফ রাফসান, মীর মুহসীন জাহিদ, বিপ্লব দেবনাথ রিপন, দেবজ্যোতি ঘোষ চৌধুরী অপূর্ব প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code