Main Menu

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সড়কের উদ্বোধন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছে মেরিন ড্রাইভ সড়ক হয়েই ইনানী পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানেই ২৮ কিলোমিটার পয়েন্টে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সড়কটির উদ্বোধন করেন।

Manual6 Ad Code

পরে সেখানে সেনা বাহিনী আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এসময় সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌ-বাহিনীর প্রধান এডমিরাল নিজাম উদ্দিন মোহাম্মদ, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এই সড়ক নির্মাণের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

প্রকল্প বাস্তবায়নকারী সেনা বাহিনীর ১৬ ইসিবি’র অধিনায়ক লে. কর্নেল কে এম মেহেদী হাসান জানান, ৮০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের কারণে বিশ্ব দরবারে কক্সবাজার একটি সমৃদ্ধশালী পর্যটন শিল্পাঞ্চল হিসেবে প্রকাশ পাবে। এ সড়কে ১৭টি ব্রিজ, ১০৮টি কালর্ভাট রয়েছে। যেখানে ব্যয় হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকার কাছাকাছি।

Manual6 Ad Code

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দু’ মেয়াদে কক্সবাজারে দেড় লাখ কোটি টাকা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম মেগা প্রকল্প। এছাড়াও কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ, মহেশখালী এলএনজি টার্মিনাল, মেডিকেল কলেজ, নাফ ট্যুরিজম পার্ক প্রকল্পও বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রকল্প। এসব প্রকল্পের অর্ধেক বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট গুলো বাস্তবায়নের পথে।

Manual5 Ad Code

বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কক্সবাজারের আরও ৫টি প্রকল্পের উদ্বোধন এবং ৮টি ভিত্তি প্রস্তুর স্থাপন করবেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code