মোবাইল ফোন হারিয়ে বা চুরি গেলে দ্রুত যা করবেন
বৈশাখী নিউজ ডেস্ক: স্মার্টফোনের এই যুগে দামি মোবাইল ফোনের ব্যবহার বাড়ছে। সাধের দামি ফোন চুরি হলে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রিয় জিনিস হারানোর কষ্ট মনে বাজে। চুরি হওয়ার পর মনে আশঙ্কা থাকে চোর বুঝি সব তথ্য জেনে ফেললো। তাই মোবাইল বা স্মার্টফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে যতটা না মন খারাপ হয় তার থেকে বেশি দুশ্চিন্তা থাকে ফোনটির অপব্যবহার নিয়ে।
যদিও মোবাইল ফোন চালু রাখা ও বন্ধ রাখার প্রযুক্তি রয়েছে। কিন্তু দূর থেকে মোবাইল ফোন অকেজো করে ফেলার কার্যকর কোনো পদ্ধতি নেই। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেমন বসে নেই চুরি ঠেকাতে নিত্য নতুন প্রযুক্তি বা সফটওয়্যার তৈরিতে তেমন চোরেরাও বের করছে নানান ফন্দি ফিকির। আজকে লেখায় প্রযুক্তি বিষয়ের চেয়ে আইনগত দিক এবং সচেতনতা সম্পর্কে জানানো হয়েছে।
আমাদের শরীরের এবং মনের এত কাছাকাছি থাকা সত্বেও মোবাইল ফোন চুরি যাওয়াটা আমাদের প্রায় নিত্যদিনের ঘটনা। এই চুরি ঠেকাতে আদি এবং অকৃত্রিম একটাই পরামর্শ, আর সেটা হলো সতর্ক থাকুন।
আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা একটু অগোছালো প্রকৃতির। হারানোর মতো ঘটনা তাদের নিত্য ব্যাপার। তাই চলার সময় বা বাসে ওঠার সময় পকেটে এক-হাত দিয়ে উঠুন, মোবাইল-মানিব্যাগ যে পকেটে রেখেছেন ওটা ধরে রাখুন।
যদি এত সতর্ক থাকার পরেও আপনার সাধের মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। তাহলে দ্রুত যা করতে পারেন :
# আইএমইআই নম্বর উল্লেখ পূর্বক থানায় জিডি করুন
# জিডির এক কপিসহ র্যাবে অভিযোগ করুন। অনেকেই জানেন না, র্যাব পুলিশেরই একটি বিশেষায়িত ইউনিট।
# জিডির কপিতে উল্লেখ করা অফিসারের সঙ্গে যোগাযোগ রাখুন এবং তার মাধ্যমে ডিবি এর ট্র্যাকিং টিমের সহায়তা নিন।
অনেক সময় দেখা যায় আইটিতে দক্ষ ইউজার নিজেই ট্র্যাক করে বের করে ফেলেছেন মোবাইলের অবস্থান। এ রকম হলে ডিবির জন্যে বসে থেকে লাভ নেই, লোকেশনসহ জিডিতে উল্লেখিত অফিসারের সহায়তা নিয়ে চোরকে ধরে ফেলুন।
জিডি করে বেশিরভাগ সময়েই ফোন ফেরত পাওয়া যায়না। এর কারণ হচ্ছে, পুলিশের ট্র্যাকিং টিম মূলতঃ প্রায়োরিটি দেয় অতি গুরুত্বপূর্ন কেইসগুলোর মোবাইল ট্র্যাকিং-কে। খুন, সন্ত্রাস-ইত্যাদি সংশ্লিষ্ট মোবাইল ট্র্যাক করাই এদের মূল কাজ, তাই হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের সিরিয়াল বহু পরে আসে।
তবুও জিডি করবেন যে কারণে :
# আপনার মোবাইল ব্যবহার করে কেউ অপকর্ম করলে ওটা যাতে আপনার ঘাড়ে এসে না পড়ে। আপনার হারিয়ে যাওয়া মোবাইলে সংরক্ষিত তথ্য ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, জিডির কপি দেখিয়ে সেটার দায় থেকে রক্ষা পেতে পারবেন।
# হঠাৎ জিডির দ্বারা ট্র্যাকিং করে মোবাইল পাওয়া গেলেও যেতে পারে।
মেয়েদের জন্যে পরামর্শ :
মোবাইল ফোনে নিজেদের আপত্তিকর কোনো ছবি রাখবেন না যেটা প্রকাশ হওয়াটা আপনার জন্যে সামাজিক এবং অন্যান্য ক্ষতি বয়ে আনতে পারে। আরো ভালো হয়, যদি এধরনের ছবি না তোলেন। অথবা ফোনে এ টাইপের কোনো ছবি রাখবেন না।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
Manual6 Ad Code লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার।Read More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশেRead More



Comments are Closed