সিলেটে ১০ শিবির নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বালুচরে অবস্থিত ‘ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর ছাত্রাবাস থেকে ১০ শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে-রাজশাহীর মতিহার থানার মতিয়ার গ্রামের মো: মকবুল হোসেনের পুত্র নাজির আহমেদ মারুফ (১৯), পাবনার চাটমহল থানার বোয়ালখালি গ্রামের নজরুল ইসলামের পুত্র নাহিদ মাহমুদ(২০), একই জেলার বেড়া থানার আমইতলা গ্রামের আরশেদ আলীর পুত্র জহুরুল ইসলাম (২০),কুড়িগ্রামের নাগেশ্বরী থানার নারায়নপুর গ্রামের ফজলুল করিমের পুত্র নুরনবী (১৯), রাজশাহীর মোহনপুর থানার গৌছা গ্রামের আনোয়ার আলীর পুত্র ইউছুফ আলী (২০), ময়মনসিংহের ফুলপুর থানার চরনিয়ামত গ্রামের আব্দুস সাত্তারের পুত্র শরিফুল ইসলাম (২০), রাজশাহীর বোয়ালিয়া থানার নারকেলবাড়িয়া গ্রামের জুলহাসের পুত্র আব্দুল মমিন (২২), বগুড়ার শেরপুর থানার বেতগেরী গ্রামের কাজী মহিউদ্দিনের ছেলে মহরম হোসেন (২০), পাবনার ইশ্বরদী থানার আওতাপাড়া গ্রামের মনসুর রহমানের পুত্র মাহমুদুল হাসান (১৯) এবং বগুড়ার ধুনট থানার ধনখাছাপা গ্রামের আনসার আলীর পুত্র আহনাফ মোসাদ্দির (২০)। বর্তমানে তারা আইএইচটির বিভিন্ন বিভাগে অধ্যয়ন করছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইএইচটি ছাত্রাবাসের একটি কক্ষে সভা পরিচালনা করার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইসলামী ম্যাগাজিন, পুস্তক, ডায়েরীসহ সরকার বিরোধী কার্ড ও স্টিকার উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ১০/১৫ জন শিবির কর্মী পালিয়ে যায়।
এসময় গ্রেফতারকৃতদের নিয়ে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে তল্লাশী চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের সংবিধান এবং সংগঠনের সিলেট জেলা কমিটির তালিকা, শিবির কর্মীদের রুটিন কার্ড ও ডায়েরী এবং বিভিন্ন নামের ২৫টি বিতর্কিত ম্যাগাজিন সহ বেশ কিছু ইসলামী বই পুস্তুক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা সরকার বিরোধী সভা করেছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed