সিরাজগঞ্জে গাড়ি চাপায় দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে পিকআপভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই শিশু যাত্রী মার গেছে।
শনিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার মুকুন্দগাঁতী-কড়িতলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে তিথি (৫) ও একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদুল (৭)। এরা দুজনেই স্থানীয় শাহীন কিন্ডার গার্টেন স্কুলের প্রথম ও প্লে-শ্রেণির শিক্ষার্থী ছিল।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, মুকুন্দগাঁতী কড়িতলার শাহীন কিন্ডারগার্টেন স্কুলের ক্লাস শেষে দুই শিশু ব্যাটারিচালিত অটোভ্যানযোগে বাড়ি ফিরছিল। এ সময় কামারপাড়া থেকে বেলকুচিগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু জাহিদুল মারা যায়। গুরুতর আহত অবস্থায় শিশু তিথিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পিকআপভ্যানটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টিরRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থীRead More



Comments are Closed