সৈয়দপুরে উপজেলা উপ-নির্বাচন ১৬ মে
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে চলছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনী প্রচার প্রচারণা। গত ২৫ এপ্রিল প্রতিক বরাদ্দের পর থেকেই নির্বাচনী কর্মকান্ডে নেমে পড়েন বড় দুই দলসহ আরো কয়েক প্রার্থী। শহর গ্রাম ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। চায়ের দোকান, বাজার ঘাট থেকে শুরু করে সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। আর ক’দিন পরই ভোট। উপ-নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থী অংশ গ্রহণ করায় বাড়তি উৎসাহের মাত্রা বেড়েছে দলীয় নেতা কর্মীদের। পওয়া না পাওয়ার ক্ষোভ থাকলেও যোগ্য এবং কাজের মানুষকে ভোট দিতে চান উপজেলার মানুষ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের বিজয় নিশ্চিত উল্লেখ করে বিরোধী দলের প্রার্থীরা বললেও পরাজয় জেনে উত্থাপিত অভিযোগ উড়িয়ে দিচ্ছেন সরকার দলীয় প্রার্থী। তবে আচরণ বিধি লঙ্ঘণেরও অভিযোগ করা হচ্ছে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে।
সৈয়দপুর নির্বাচন অফিসার রবিউল আলম বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে। আচরণ বিধি লঙ্ঘণ কিংবা নিয়ম উপেক্ষা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সংশ্লিষ্ঠ প্রার্থীর বিরুদ্ধে। মোবাইল কোর্ট পরিচালনা সহ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন অফিস প্রস্তুত রয়েছে বলে জানালেন তিনি।
৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ভোট সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৫০৭ জন। এরমধ্যে পুরুষ ৯১ হাজার ৭২ জন এবং নারী ভোটার রয়েছেন ৯০ হাজার ৪৩৫ জন। চলতি বছরের ১লা মার্চ উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার মৃত্যু বরণ করায় আসনটি শুণ্য হয়।
Related News
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual4 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More



Comments are Closed