Main Menu

মালনীছড়া রাবার শ্রমিক সংঘের র‌্যালী ও সমাবেশ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মালনীছড়া রাবার শ্রমিক সংঘের উদ্যোগে শুক্রবার বিকাল ৫টায় সদর উপজেলার মালনীছড়া পূজা মন্ডবের সামন থেকে র‌্যালী শুরু হয়ে লাক্কাতুরা স্টেডিয়ামের সামনে এসে পুনরায় মালনীছড়া পূজা মন্ডবে গিয়ে সমাবেশ অনুস্টিত হয়।
সমাবেশে মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মুহাত্মাম কুর্মী এর সভাপতিত্বে ও সংগঠনের নেতা শাহীন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি নূরুল হুদা সালেহ।
বক্তব্যে নূরুল হুদা ছালেহ বলেন, মজুরি কমিশন গঠন ও জাতীয় নূন্যতম মজুরী ১০ হাজার টাকা ঘোষণা অথবা ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পুঁজীর শোষণের বিরোদ্ধে ঐক্যবদ্ধ হওয়াসহ লাগাতার আন্দোলন গড়ে তুলার আহবান জানান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট জাহাঙ্গীর আলম, শাবিপ্রবি’র জাতীয় ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এম ছফর আলী খান, দপ্তর সম্পাদক মো. বশির মিয়া, সিলেট জেলা সিএনজি ইউনিটের আহবায়ক আব্দুল হান্নান, রাবার শ্রমিক নেতা বারেক মিয়া, প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক একে আজাদ সরকার, মিলন মুন্ডা, চা শ্রমিক নেত্রী রতী দাশ, রফিকুল ইসলাম উজ্জল, জুলফিকার আলী ভুট্টো, ইমাদ আলী, আকির হোসেন, মো. ফজলু মিয়া, ফজলুর রহমান সাজু, চা শ্রমিক নেতা মো. সাজ্জাদ মিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code