নীলফামারীতে চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে ‘চাইল্ড পার্লামেন্ট অধিবেশন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাইল্ড পার্লামেন্ট অধিবেশনের আয়োজন করে উন্নয়ন সংস্থা ইউএসএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
চাইল্ড পার্লামেন্টের স্পীকার লুবানা আক্তার মুনের সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান।
ডিপুটি স্পীকার এনামুল হকের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ বক্তব্য রাখেন।
এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ইউএসএস এর নির্বাহী পরিচালত আলাউদ্দিন আলী ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি আব্দুল কাদের।
বাল্য বিবাহ ও শিশু শ্রম এই প্রতিবাদ্য নিয়ে অধিবেশনে ২৮জন শিশু সংসদ সদস্যরা আলোচনায় অংশ গ্রহণ করেন।
অধিবেশনে শিশু সংসদ সদস্যরা দাবি করে বলেন, দরিদ্রতা, অভিভাবকদের অসচেতনতা এবং শিশু সুরক্ষা আইন সর্ম্পকে না জানার কারণে দেশে বাল্য বিবাহ ও শিশু শ্রম বৃদ্ধি পায়। এজন্য সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান তারা।
Related News
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual1 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More



Comments are Closed