Main Menu

শাপলা চত্বরের ৪র্থ বার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর আহবানে ২০১৩ সালের ৫ মে তের দফা দাবী আদায়ে সমাবেশ পালনকালে ঢাকার শাপলা চত্বরে রাতের আধারে হেফজাত কর্মীদের হত্যার ৪র্থ বার্ষিকীতে ৫ মে শুক্রবার বাদ আছর জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল সিলেটের উদ্যোগে নগরীর বন্দরবাজারস্থ কার্যালয়ে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। একদিন না একদিন এদেশের মাটিতে সত্য ও ন্যায়ের পতাকা উড্ডিন হবে। তিনি বলেন, ‘সে দিন মহানবী সা: এর সম্মান রক্ষা ও ঈমানী দায়িত্ব পালনে দেশবাসীর সাথে আমরাও কর্মসূচিতে গিয়েছিলাম, আমাদের সেই আন্দোলন এখন পর্যন্ত আংশিক সাফল্য পাওয়া গেছে। পাঠ্যসূচিতে ইসলামী ভাবধারার যে সব বিষয় ছিল তা বাদ দেয়া হয়েছিল। হেফাজতের আন্দোলনের কারণে সেগুলো আবারো ফিরিয়ে আনা হয়েছে। খুৎবা নির্ধারণ করে দেয়া হয়েছিল সে বিধি-নিষেধও কেটে গেছে। তিনি আরো বলেন, হেফাজতের আন্দোলন ইসলাম ও মুসলমান দেশের স্বার্থে ১৩ দফা দাবির প্রতি এখনো আল্লামা আহমদ শফী অটল রয়েছেন। আমাদের ঈমানী দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের পরিচালক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা আরিফ রব্বানীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এনামুল হক, আব্দুল্লাহ আল মামুন, হাফিজ মাহদী হাসান মিনহাজ, মাওলানা আব্দুর রহিম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ আলী, মাহফুজ মাছুম, সুফিয়ান বিন এনাম, জাকির হোসাইন, তারেক মনোয়ার, তারেকুল ইসলাম। পরে শাপলা চত্বরে শহীদগণের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ আনছারুল্লাহ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code