Main Menu

জকিগঞ্জে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে জান্নাতুল ফেরদৌস (১৭) নামের এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ মে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাজারের একটি ভাড়াটিয়া বাসার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার চারিগ্রামের আব্দুল বাছিতের মেয়ে।
জানা যায়, দেয়ালে সাটানো টিভি রাখার একটি রডের সাথে গলায় ওড়না পেচিঁয়ে মারা যায় সে। তবে কি কারণে মেয়েটি মারা যায় তা জানা যায়নি । ৫ ভাইয়ের একমাত্র বোন ছিল জান্নাতুল ফেরদৌস। সে স্থানীয় একটি প্রতিষ্ঠানে টেইলারিংয়ের কাজ করতো। বাবা দিনমজুর এবং মা ঝিয়ের কাজ করতেন। ছোট এক ভাই বাবা মায়ের সঙ্গে থাকে। বাকি চার ভাই নিজের বসত বাড়িতে বসবাস করছে। মেয়েটির ব্যবহৃত একটি মোবাইল তার মরদেহের পাশে পাওয়া গেছে।
জকিগঞ্জ থানার এসআই পিযুষ কান্তি বলেন, খবর পেয়ে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে মেয়েটি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, দরিদ্র ঘরের সন্তান ঐ মেয়েটি। তারা ওখানে বাসা ভাড়ায় থাকেন। তার নিজের শোবার ঘরের দরজা বন্ধ করে রডের সাথে ওড়না দিয়ে গলায় ফাস লেগে মারা যায় বলে আমাদের ধারণা। মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code