সিলেটে আটক ছিনতাইকারীর সুরমা নদীতে ঝাঁপ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জেলরোড এলাকা থেকে আটক এক ছিনতাইকারীকে থানায় নিয়ে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা থেকে নেমে সুরমা নদীতে ঝাঁপ দেয়।
পরে সুরমা নদীতে প্রায় আধাঘন্টা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ধাওয়া করার পর ফের তাকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যে পৌণে ৬টার দিকে নগরীর ক্বিনব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক ছিনতাইকারীর নাম ফয়েজ (২৫)। তার পূর্ণ পরিচয় এখনো পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার কনস্টেবল রাজন চৌধুরী জানান- জেলরোডে ছিনতাইকালে হাতেনাতে ফয়েজকে (২৫) আটক করেন তারা। পরে তাকে নিয়ে কোতোয়ালি থানার উদ্দেশ্যে নিয়ে আসার পথে আলী আমজাদের ঘড়িঘরের সম্মুখে আসামাত্র সে তাদের চোখ ফাঁকি দিয়ে সিএনজি অটোরিকশা থেকে লাফ দেয়। চাঁদনী ঘাটের সিড়ি দিয়ে নেমে সে সুরমা নদীতে ঝাঁপ দেয়।
পরে কনস্টেবল রাজন চৌধুরীও তাৎক্ষণিক নেমে পড়েন নদীতে। সাথে থাকা এএসআই পাশা একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নদীতে তার পিছু নেন। একপর্যায়ে পুলিশ তাকে নদীর দক্ষিণপাড় থেকে আটক করে থানায় নিয়ে যায়।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed