Main Menu

সিলেটে জাতীয় নৃত্য সম্মিলন অনুস্টিত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কাটাতারের বেড়া বাংলাকে বিভক্ত করলেও বাঙ্গালি সংস্কৃতিকে বিভক্ত করতে পারেনি। বিভিন্ন সময়ে অশুভ শক্তির কারনে সংস্কৃতি চর্চা বাধাগ্রস্থ হয়েছে। সকল সংস্কৃতি কর্মীকে একজোট হয়ে এ অশুভ শক্তিকে প্রতিহত করে সংস্কৃতির বিকাশে কাজ করতে হবে। যারা সংস্কৃতি চর্চা করে তারা কখনো জঙ্গিবাদের সাথে জড়িত হতে পারেনা। তাই শিশুদের সংস্কৃতির যেকোনো একটি শাখা চর্চা করতে উদ্বুদ্ধ করতে হবে।
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের উদ্যোগে আয়োজিত জাতীয় নৃত্য সম্মিলনে বক্তারা এ কথাগুলো বলেন।
বৃহস্পতিবার এই সম্মিলন দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন সকাল ১১টায় নগরীর সারদা হলের মহড়া কক্ষে এবং বিকেলে দ্বিতীয় অধিবেশন কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সম্মিলনে বক্তারা আরো বলেন, বাংলা সংস্কৃতির নৃত্যের ভান্ডার প্রচুর। চর্চার অভাবে এগুলো হারিয়ে যাচ্ছে। নৃত্যকলা নিয়ে গবেষনার জন্য সরকারসহ সকলকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের সভাপতি অনিল কিষাণ সিংহের সভাপতিত্বে সম্মিলনে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ললিতকলা ডিপার্টমেন্টের ডিন ড. মহুয়া মুখোপাধ্যায়। আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট কন্ঠশিল্পী ও গৌড়ীয় নৃত্যগবেষক অমিতাভ মুখোপাধ্যায়, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা খুলনা বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের সাধারণ সম্পাদক নীলাঞ্জনা যুঁই।
নৃত্য সম্মিলনে বিভিন্ন সংগঠন দলীয়ভাবে নৃত্য পরিবেশন করেন। অংশগ্রহনকারী সংগঠনগুলো হলো খুলনা থেকে আমন্ত্রিত নৃত্যবিহার, সিলেট বিভাগের নৃত্যশৈলী, নৃত্যরং, শিল্পাঙ্গণ, এমকা, নাট্যম, শ্রীনিকেতন, নৃত্যকণা, নৃত্যালয়, স্বপ্তস্বর সংগীত বিদ্যাপীঠ, নুপুর-নিক্কন, মঈন উদ্দিন একাডেমি, নৃত্যাঙ্গন, নৃত্যবীণা, শ্রীমঙ্গল নৃত্যালয়, আনন্দনিকেতন, বামবক্ষ, নৃত্যভূমি ও নৃত্যকুড়ি।
সারদা হলের মহড়া কক্ষে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে ‘গৌড়ীয় নৃত্যকথা’ শূীর্ষক আলোচনা সভায় মধ্যমণি ছিলেন ড. মহুয়া মুখোপাধ্যায়। এসময় প্রায় ৩০০ নৃত্যশিল্পী অংশগ্রহন করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code