Main Menu

সিলেট চেম্বারের নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার চেম্বারের নির্বাচন বোর্ড এ তালিকা প্রকাশ করে। তালিকা অনুসারে আসন্ন নির্বাচনে ৩টি সদস্য শ্রেণী থেকে ৪১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীদের মধ্যে অর্ডিনারী শ্রেণী থেকে খন্দকার সিপার আহমদ, মোঃ হিজকিল গুলজার, মোঃ সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল কাইয়ুম, হুমায়ুন আহমদ, মোহাম্মদ আব্দুল মুনিম, মোঃ নাজমুল হক, মোহাম্মদ সামছুল আলম, মোহাম্মদ আনিস, মোঃ মুজাহিদ খান গুলসান, খলিলুর রহমান চৌধুরী, আব্দুল হাদী পাবেল, মোঃ আনোয়ার রশীদ ও আব্দুস সামাদ প্রার্থ হিসেবে রয়েছেন।
এছাড়া এসোসিয়েট শ্রেণী থেকে মাসুদ আহমদ চৌধুরী, জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, মোঃ এমদাদ হোসেন, আব্দুর রহমান, চন্দন সাহা, আশরাফ আহমদ, মোহাম্মদ এহছানুল হক তাহের, মুহাম্মদ নাসিরুদ্দিন, আসাদুজ্জামান, মোঃ হাবিবুর রহমান, হাজী সৈয়দ জাহিদ উদ্দিন ও ইলিয়াস উদ্দিন লিপু প্রার্থীতায় রয়েছেন।
তাছাড়া ট্রেড গ্রুপ শ্রেণী থেকে মোঃ লায়েছ উদ্দিন, মোঃ মুজিবুর রহমান মিন্টু, আলহাজ্ব মোঃ আতিক হোসেন, মোঃ আমিনুজ্জামান জোয়াহির, তাহমিন আহমদ ও শহিদ আহমদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ মে শনিবার ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, নির্বাচনের ভোটারদের ভোটার কার্ড অফিস চলাকালীন সময়ে চেম্বার কার্যালয় থেকে সদস্য আইডি কার্ড প্রদর্শন পূর্বক সংগ্রহ করার জন্য অনুরোধ করেছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code