Main Menu

এক’শ বছরের মধ্যে ছাড়তে হবে পৃথিবী

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে সৃষ্ট বিপর্যয় থেকে রক্ষা পেতে আগামী এক’শ বছরের মধ্যে পৃথিবী ছেড়ে মানুষকে অন্যগ্রহে পাড়ি জমাতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং।

Manual2 Ad Code

সম্প্রতি বিবিসির বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠান টুমোরোস ওয়ার্ল্ড এ ‘এক্সপিডিশন নিউ আর্থ’ তথ্যচিত্রে এসব বলেছেন স্টিফেন হকিং।

Manual8 Ad Code

হকিং বলেছেন, পৃথিবীতে মানুষের বসবাসের সময় ক্রমেই কমে আসছে। পৃথিবী বিপজ্জনক হয়ে উঠছে মহামারি, দুর্যোগ, গ্রহাণু হামলা ও আবহাওয়া পরিবর্তনের কারণে। তাই অস্তিত্ব রক্ষার্থে মানুষকে অন্য গ্রহে চলে যেতে হবে।

Manual7 Ad Code

এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে সহকর্মী বিজ্ঞানীদের হকিং বলেছেন, ভবিষ্যৎ মানবজাতিকে রক্ষায় আমাদের অন্য গ্রহে যেতে হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code