Main Menu

সিলেট মহানগর বিএনপির মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।
মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার একের পর এক মামলা হামলা, নির্যাতনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতিক, দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে তাকের রহমানের উপর গ্রেফতারী পরোয়ানার জবাব দেওয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের বাংলাদেশের দেশ নায়ক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর একের পর এক মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমুলকভাবে গ্রেফতারী পরোয়ানা জারি করে সরকার নগ্ন প্রতিহিংসার রাজানীতি চরিতার্থে যে ফ্যাসিবাদী ভূমিকা নিয়েছে তা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে জাতীয়তাবাদী শক্তি তা প্রতিহত করবে।
ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা ও প্রত্যাহারের জোর দাবি জানিয়ে, হুশিয়ারি উচ্চরণ করে নেতৃবৃন্দ বলেন অচিরেই এই সব মামলা প্রত্যহার না করলে সিলেট থেকে এ সরকারের পতন ঘন্টা বাজানো হবে।
মিছিল পূর্ব নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, অস্বচ্ছভাবে গঠিত মহানগর বিএনপির কমিটিতে সিনিয়রিটি-জুনিয়রিটি মেইন্টেইন করে এবং আন্দোলন সংগ্রামে মাঠে থাকা নেতাকর্মীদের সম্বনয় করে অবিলম্বে কমিটি পূনর্বিন্যাসের লক্ষ্যে কেন্দ্রীয় বরাবর সুপারিশ নামা পাঠানো হবে।
সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির উপদেষ্ঠা সাইদুর রহমান বুদুরী, আলাউর রহমান লয়লু, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কামাল মিয়া, মহানগর বিএনপি নেতা সোলেমান হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাহুল কুদ্দুছ চৌধুরী হামজা, বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সত্তার মামুন, সহ-ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, বিএনপি নেতা আলা উদ্দিন আলাই, তানভীর চৌধুরী তাছিন, বিএনপি নেতা আখতার রশিদ চৌধুরী, সাহেদ আহমদ চমন, মহানগর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক সোহেল মাহমুদ, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মঞ্জুর হোসেন মজনু, মহানগর বিএনপির সদস্য সিরাজ খান, মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শাফী সাজেদ, তারেক আহমদ খান, তফজ্জুল আলী, মহানগর বিএনপির সদস্য আব্দুর রহিম তালুকদার, দেওয়ান রেজা মজিদ, যুবের আহমদ, সুহেল আহমদ, জামাল উদ্দিন, মোবারক হুসেন ফাত্তা, আবু বক্কর সিদ্দিকী বাবু, রায়হান আহমদ, রেজওয়ান আহমদ, শাহেদ সিরাজ, মারুফ আহমদ টিপু, বাবর আহমদ,মুস্তাফা সরকার, জুবের আহমদ, রায়হান উদ্দিন রাজু, সুমন আহমদ, সাইফুল ইসলাম, এটিএম ফয়েজ, এনামুল ইসলাম লায়েছ, মন্নান আহমদ, শামীম আহমদ, জুমন আহমদ, হারুনুল ইসলাম নিপুন, তাহিন আহমদ, আরমান আহমদ, সানজু রহমান, রাহাত খন কাওসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, তালন খান প্রমুখ।

Share





Related News

Comments are Closed