Main Menu

বরিশালে নিখোঁজ ৩ কিশোরীর দুইজন উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ ছাত্রীর মধ্যে আঁখি ও সুমাইয়া আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। বরিশালে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক ও গরিয়ারপার এলাকা থেকে বুধবার রাত ৯টার দিকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে গত মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় বরিশালের বানারীপাড়া উপজেলায় তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নিখোঁজ ৩ ছাত্রীর মধ্যে আঁখি ও সুমাইয়াকে উদ্ধার করা হয়েছে। আঁখিকে রাত ৯টায় বরিশাল মুক্তিযোদ্ধা পার্কের সামনে থেকে উদ্ধার করা হয়। সুমাইয়াকে বরিশাল নগরীর গরিয়ারপার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা বান্ধবীদের সঙ্গে বেড়াতে এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এখন নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্রী স্বর্ণাকে উদ্ধারে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান চলছে।

Share





Related News

Comments are Closed