Main Menu

সিওমেকে পরিস্কার পরিচ্ছনতা কর্মসুচির উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে পরিস্কার, পরিছন্ন রাখতে বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ.কে.মাহবুবুল হক। তিনি বৃহস্পতিবার সকালে হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও হাসপাতালের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে হাসপাতাল প্রাঙ্গনে “সবাই মিলে কাজ করি,সুন্দর ও সুস্থ্য পরিবেশ গড়ি” শীর্ষক পরিস্কার পরিচ্ছনতা কর্মসুচির উদ্বোধন করেন।
এখন থেকে প্রতিমাসে প্রথম ও শেষ বৃহস্পতিবার হাসপাতালকে পরিস্কার, পরিছন্ন রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচি পালন করা হবে। এ কর্মসুচি পালন করতে এবং অব্যাহত রাখতে সবার প্রতি আহবান জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ.কে.মাহবুবুল হক। তিনি বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালটি আপনার আমার সকলের। এর রক্ষনা বেক্ষণ করার একে সুন্দর রাখার দায়িক্ত আপনার আমার সকলের। এ হাসপাতালে সেবা নিতে আসা সকলেরই উচিৎ হাসপাতালের বাহির ও ভিতরের পরিবেশকে পরিস্কার পরিছন্ন রাখতে ভুমিকা রাখা এবং সেবা কাজে সাহায্য করা। তিনি আরো বলেন, হাসপাতালের বাহিরে যত্রতত্র গাড়ি পার্কিং, ভিতরে যেখানে সেখানে পানের পিক, থুথু, বাসি খাদ্য, কলার খোসা ফেলা, কাপড় নেড়ে অপরিস্কার করে রাখা চলবেনা। সবাইকে সচেতন হতে হবে, আমরা সবাই সচেতন হলেই হাসপাতালটি দেশের মধ্যে একটি মডেল হাসপাতালে পরিনত হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ দেব পদ রায়,সহকারী পরিচালক(প্রশাষন) ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, সহকারী পরিচালক ডাঃ মোঃ আলাউদ্দিন আহমদ,ডাঃ মোঃ আফসার উদ্দিন,ডাঃ অরুণ কুমার বৈষ্ঞব,ডাঃ এস.এম আসাদুজ্জামান জুয়েল, ডাঃ শাহরিয়ার আহমদ, খলিল চৌধুরী, ডাঃ শ্যামল চন্দ্র বর্মন,ডাঃ লিপিকা রানী দাস,নাসিং এসোসিয়েশনের সভাপতি পরিমল বনিক, সাধারন সম্পাদক রেখা বনিক, পরি সংখ্যান বিধ সাইফুল মালেক খান, পিএ টু ডাইরেক্টর মোঃ রুহুল আমিন, ওয়ার্ড মাস্টার রওশন হাবিব, মাহবুব ইসলাম, ৪র্থ শ্রেনী কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ইমরান হোসেন, সেবা তত্বাবোধায়ক শিউলি আক্তার, ৩য় শ্রেনী কর্মচারী কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ আবুল কযেস প্রমুখ।
পরে সকলকে নিয়ে একটি সচেতনা মূলক র‌্যালী হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরীরর সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের জরুরী বিভাগের সামনে গিয়ে শেষ হয় এবং হাসপাতাল চত্তরে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এ কাজে হাসপাতালের কর্মচারীদের পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের ২০ জন কর্মচারী অংশ নেয়।

 

Share





Related News

Comments are Closed