Main Menu

বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। এছাড়াও সাতটি মামলায় আদালত থেকে জামিন পান বিএনপির এই নেতা।

খায়রুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খায়রুল কবির খোকন ১৪টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত সাতটি মামলায় তার জামিন মঞ্জুর করেছেন। বাকি সাতটি মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৫ সালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল, পল্টন, ওয়ারিসহ কয়েকটি থানায় মামলাগুলো করে পুলিশ।

Share





Related News

Comments are Closed