প্রাইভেট পড়তে গিয়ে ৩ ছাত্রী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাইভেট পড়তে গিয়ে বরিশালের বানারীপাড়া উপজেলায় স্বর্ণা, আঁখি ও সুমাইয়া আক্তার নামের তিন ছাত্রী নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর আগে ২ মে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা থেকে এই তিন শিক্ষার্থী নিখোঁজ হয়।
এরা হলো— বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আঁখি ও স্বর্ণা। অপরজন উপজেলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার।
বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন নিখোঁজদের পরিবারের বরাত দিয়ে জানান, বানারীপাড়া পৌরশহরে দোলা নামে এক স্কুল শিক্ষিকার কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় বাড়ি থেকে বের হয় তারা। এরপর থেকে তাদের কোনো খোঁজ মিলছে না। বুধবার দুপুরে তাদের পরিবার সন্তানের নিখোঁজ থাকার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি জানতে পেরে নিখোঁজ ৩ জনকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ।
Related News
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবারRead More
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More



Comments are Closed