Main Menu

এনইউবিটিকে তে সামার সেমিষ্টারে ভর্তি মেলা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনাতে সামার সেমিষ্টারে ভর্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার ৪মে দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১৮ই মে পর্যন্ত। সরকারি ছুটির দিন সহ সপ্তাহে ৭দিন এ মেলা চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে।
ভর্তি মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আব্দুর রউফ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগরে বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
মেলা চলাকালীন ভর্তি ফি’র উপর ৬০% ছাড় সহ টিউশন ফির উপর বিশেষ ছাড় থাকবে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে বিবিএ, ইংরেজী, সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং,আর্কিটেকচার ও অর্থনীতি বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ ( রেগুলার ও এক্সিকিউটিভ), এমএ ইংরেজী ও অর্থনীতিতে মাষ্টাস কোর্স চালু আছে।

Share





Related News

Comments are Closed