সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮০.২৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ। যা গতবছরের থেকে ৪ দশমিক ৫১ শতাংশ কম। গতবছর পাসের হার ছিলো ৮৪ দশমিক ৭৭ শতাংশ।
পাসের হারের সূচক কিছুটা কমলেও এবার বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৩৯৭টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ২ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম। তিনি জানান, গণিতে ফেলের কারণে এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার কমেছে।
বোর্ডের অধিনে সিলেটের চার জেলার ৮১২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬। এবছর ৯৪ হাজার ১শ’ ৪২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৫ হাজার ৩৭৪ জন। এদের মধ্যে ছেলে ৩৩ হাজার ৬৫৫জন ও মেয়ে শিক্ষার্থী ৪১ হাজার ৩১৯জন। শতভাগ পাসকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭।
বিভাগ ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ১৭ হাজার ১২৭ জন। তাদের মধ্যে ছেলে ৮ হাজার ৯৭৭ জন, মেয়ে ৮ হাজার ৫০ জন।
মানবিক বিভাগ থেকে ৪৯ হাজার ৯১৩ জন পাশ করেছে। তাদের মধ্যে ছেলে ১৯ হাজার ৮৬৫ জন, মেয়ে ৩০ হাজার ৫৭ জন।
ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৪৩৪ জন পাশ করেছেন।তাদের মধ্যে ছেলে ৪ হাজার ৮২২ জন, মেয়ে ৩ হাজার ৬১২ জন।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed