এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল ৪ মে বৃহস্পতিবার প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল। এবার ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদিন বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে করে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। এরপর সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
গত ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তত্ত্বীয় এবং ৪ থেকে ১১ মার্চ পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা হয়েছে। আট বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।
SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে, এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে। বোর্ড থেকে ফলাফলের কোনো হার্ডকপি সরবারহ করা হবে না।
তবে বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed