শাবিতে সাংবাদিক নির্যাতনের বিচার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে দিবসটি উপলক্ষে উদ্যোগে র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নয়ন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর, কার্যনির্বাহী সদস্য ফয়জুল্লাহ ওয়াসিফ, জিয়াউল ইসলাম, রিফাত মামুন, সদস্য জাহিদ হাসান, সাইফ সায়েম প্রমুখ।
সমাবেশে প্রক্টর জহির উদ্দিন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদারই হোক এ দিবসের প্রতিপাদ্য। দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণেরও প্রতিবাদ করা উচিত।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশে বিভিন্ন সময় প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। অনেকক্ষেত্রে সরকারী দলের বিভিন্ন অঙ্গসংগঠনও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা প্রত্যক্ষ ভ’মিকা পালন করছে। দেশে গণমাধ্যমের সুষ্ঠু প্রয়োগের জন্য এসময় তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া শাবি ক্যাম্পাসসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠ বিচার ও গণমাধ্যমকে আরো শক্তিশালী করার দাবি জানান জানান।
উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশে জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে প্রতি বছরের ৩ মে এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অর্ন্তভ’ক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed