অপহরণের পর শিশু হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: দুই বছর আগে কিশোরগঞ্জে এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে চার জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভুঁইয়া বুধবার এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাউনা নয়পাড়া গ্রামের দুলাল, সোহাগ, আমিনুল ও ডালিম। রায় ঘোষণার সময় আসামিদের সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা ২০১৪ সালের ১২ অগাস্ট চরকাউনা নয়পাড়া গ্রামের মো. কামাল উদ্দিনের ১০ বছর বয়সী ছেলে সাকিবুল হাসান টুটুলকে অপহরণ করে।
পরে তারা কামালের মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুইদিন পর বাড়ির পাশের একটি ঝোপ থেকে টুটুলের লাশ উদ্ধার করা হয়।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed