নারী মেম্বার নিয়ে চম্পট দিলেন পুরুষ মেম্বার
বৈশাখী নিউজ ডেস্ক : পরকিয়া প্রেমে মজে সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়েছেন একই ইউনিয়ন পরিষদের আরেক মেম্বার তিন সন্তানের জনক তোজলু।
রাজশাহীর চারঘাট সদর ইউনিয়নের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সদর ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী সদস্য সাজেদার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল তার অপর সহকর্মী ১নং ওয়ার্ডের সদস্য তোজলুর।
এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনাও হয়। ১ মে সোমবার রাতে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন এ পরকীয়া প্রেমিক জুটি। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সদর ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, সাজেদা ও তোজলু দুজনেই তার ইউপির মেম্বার। এছাড়া দুজনেরই সংসার রয়েছে।
সাজেদার সংসারে স্বামী ছাড়াও রয়েছে দুটি সন্তান। অপর দিকে তোজলুর রয়েছে দুটি সংসার। ওই দুই সংসারে তোজলুর রয়েছে তিনটি সন্তান।
চেয়ারম্যান বলেন, তারা যে কাজটি করেছেন তা মোটেও ভালো করেননি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করা হবে বলে জানান তিনি।
অভিযুক্ত সাজেদা ও তোজলুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন দুটি বন্ধ পাওয়া যায়।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed