মৌলভীবাজারে পাসপোর্ট অফিসের চার দালাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের চার সদস্যকে আটক করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে এ সাজা দেন সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।
সাজা প্রাপ্তরা হচ্ছে- রাজনগর উপজেলার পাঁচগাও গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. হামিদ মিয়া (২৮), কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য গ্রামের ছানাউর আলীর ছেলে মো. মাহমুদুর রহমান (৪৮), জুড়ী উপজেলার তাতীলাসংগন গ্রামের আখলাছ মিয়ার ছেলে ঈছাম উদ্দিন (২৭) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শাহ উল্লার ছেলে ছনু মিয়াকে (৫৫)।
এদের মধ্যে হামিদ মিয়াকে তিন মাস, মাহমুদুর রহমানকে এক মাস, ইছাম উদ্দিন ও ছনু মিয়াকে পনের দিনের কারাদন্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন জানান, দ্রুত সময়ে পাসপোর্ট দেওয়া, ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সমশেরনগর সড়কে পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed