Main Menu

সিলেটে কেন্দ্রীয় বিএনপির লিফলেট বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর নেতৃত্বে সিলেটে গুমের শিকার বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অনলাইন ভিত্তিক সংগঠন জেড ফোর্স সাইবার টুপস এর দ্বারা প্রকাশিত “অনন্ত প্রতীক্ষায়” শিরোনামের লিফলেট বিতরণ করা হয়।
এ সময় শহিদুল ইসলাম বাবুল বলেন, সরকার বাংলাদেশকে গুম প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত করেছে। আমাদের সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আজমল হোসেন পাইলট, কেন্দ্রীয় ছাত্রদলের সহ নাট্য বিষয়ক সম্পাদক কে এম নাজমূল, গুমের শিকার জুনেদ আহমদ এর ভাই হাসান মঈন উদ্দিন আহমদ মঈনুল, মহানগর ছাত্রদলে সাবেক সহ সভাপতি বেলায়েত হোসেন মোহন, মহানগর ছাত্রদলের সহ সম্পাদক কামরান হোসেন হেলাল, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক কামরুল হাসান, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক মাজেদ খান, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য সাইদুর রহমান, মহানগর ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাহসিন মেহদি প্রিন্স, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন হাসান, মহানগর ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্ঝর রায় প্রমুখ।

Share





Related News

Comments are Closed