Main Menu

সুনামগঞ্জে কালীবাড়ি মার্কেটে ১১টি দোকান ভস্মিভূত

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ সদরের কালীবাড়ি মার্কেটে আগুনে ১১টি দোকান ভস্মিূত হয়েছে । এসময় একটি বসত বাড়িও পুড়ে যায়।
সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অখিল কুমার সিংহ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পানের দোকানের মিটার থেকে শর্ট সার্কিটের আগুন লেগে পুরো মার্কেটে ছড়িয়ে যায়। এসময় আগুনে ১১টি দোকান ও একটি বসতঘর পুড়ে যায়। পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে তাদের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. বরকতুল্লা খাঁন।

Share





Related News

Comments are Closed