জালালপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের ১ কোটি ২৭ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা উপলক্ষে গত শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
অনুষ্ঠানের শুরুতে জনসম্মুখে ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা পড়ে শোনান জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন। এবারের বাজেটে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ৬৯ হাজার ৯৮২ টাকা। প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ১৩ হাজার ৯৮২ টাকা। উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৫০ হাজার টাকা।
ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস ছালাম ও অফিস সহকারী মোঃ আল আমিনের যৌথ পরিচালনায় উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, সাংবাদিক খালেদ আহমদ, প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন, ইউপি সদস্য নুরুল হক মোল্লা, মোঃ দারা মিয়া, আনোয়ার আলী, কুতুব আলী, শফিক উদ্দিন ও আমিরুননেছা। এ সময় এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু জাহিদ বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতার জন্য উন্মুক্ত বাজেট সভা একটি যুগান্তকারী পদক্ষেপ। এলাকার মানুষকে সম্পৃক্ত করে বাজেট ঘোষনা করলে উন্নয়ন কাজ ত্বরান্বিত হয়। মানুষ তার অধিকার সম্পর্কে জানতে পারে। তিনি জনগণকে ট্যাক্স প্রদান করতে আহবান জানান।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed