Main Menu

কোম্পনীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ১০ বোমা মেশিন ধ্বংস

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী তীরবর্তী ইসলামগঞ্জ বাজার এলাকায় টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনকালে ১০ বোমা মেশিন ও ব্যবহৃত ৫টি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লেইছ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি আরো জানান, তার নেতৃত্বে পুলিশ, বিজিবি, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত ৫টি বারকি নৌকা ও ১০টি বোমা মেশিন জব্দ করা হয়। বোমা মেশিনগুলো ভারী হওয়ায় বাঁশের ভেলা দিয়ে থানায় আনা হয়। পরে থানায় মেশিনগুলো ধ্বংস করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code