Main Menu

‘বাসিয়া তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে’

Manual2 Ad Code

মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, প্রকৃতির সাথে যুদ্ধ নয়, জীবনকে মিলিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সকল দূর্যোগে মানুষের পাশে থেকে সর্বস্থরের মানুষকে সকল প্রকার সেবা দেওয়ার সামর্থ বা ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আছে। সঠিকভাবে কাজ করলে সকল কাজেই ভালো ফলাফল আসবে। তাই বাঁধ নির্মান বা নদী পুনঃখনন কাজ’সহ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে কেউ কোন দূর্নীতি বা অনিয়মের সাথে জড়িত হবেন না। প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার সিলেটের বিশ্বনাথে ‘বাসিয়া নদীর পুনঃখনন কাজ, সুরমা নদীর ভাঙ্গন ও অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ চাউলধনীর হাওয়া’ পরিদর্শন শেষে দৌলতপুর ইউনিয়নের মিরগাঁও গ্রামে মতবিনিময় সভা ও লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বাসিয়া নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনায় কিছু মানুষ উপকৃত হলেও ক্ষতিগ্রস্থ হচ্ছেন বৃহৎ জনগোষ্টি। তাই বাসিয়া তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরপ্রতিক নজরুল ইসলাম (অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্ণেল) বলেছেন, বাঙালী জাতির অথনৈতিক মুক্তির প্রকৃত নেতা হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা। আর জনগণের সকল সমস্যা-দূর্ভোগ লাগব করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরা অফিসে বসে বসে নয়, মাঠে-ঘাটে-বনে-জলে ঘুরে ঘুরে কাজ করে করছেন। তাই দেশ দূর্বার গতিতে এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কের দিকে।
বিশেষ অতিথির বক্তব্যে ‘এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে’ স্থানীয় এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধন সরকার। তাই দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের এমপি-মন্ত্রীরা। আর এই উন্নয়নের ধারবাহিকতা থেকে বঞ্চিত হবেন না এই অঞ্চলের মানুষও। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগ’সহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কের দিকে।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী’র সভাপতিত্বে এবং জাতীয় পার্টি নেতা শফিক আহমদ পিয়ার’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আবুল কালাম।
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী’র সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল’র পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা কবির হোসেন ধলা মিয়া।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে রশিদপুর পয়েন্টে সকালে উপজেলাবাসীর পক্ষে মন্ত্রীমহুদয়দেরকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। এরপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলীর নেতৃত্বে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন, বিশ্বনাথ নতুন বাজার ও পুরাণ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. জাফর আহমদ খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহা-পরিচালক মমতাজ উদ্দিন, সিলেটের প্রধান প্রকৌশলী আবদুল হাই, তত্তাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সিলেটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সাফায়েৎ মোহাম্মদ সায়ে দুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হাই, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাহনুর হোসাইন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফুল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক আবদুল হান্নান, আবুল খয়ের মেম্বার, ইউপি মেম্বার রফিক হাসান, ছোরাব আলী, নুর উদ্দিন, ইরন মিয়া, গোলাম হোসেন, আবদুল মজিদ, ওয়াহাব আলী, আনোয়ার হোসেন, শাহিন আহমদ তালুকদার, আমির আলী, সমতা বেগম, শাহানারা বেগম, রাসনা বেগম, এনামুল হক, ফয়ছল আহমদ, নূরুজ্জামান, সেবিকা রাণী নাথ, ফাতেমা বেগম, কাঞ্চন মালা, আবুল কাশেম, নাসির উদ্দিন, শামীম আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নুর উদ্দিন, জামাল মিয়া প্রমুখ ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code