ছাতকে কালারুকা ইউনিয়নের বাজেট ঘোষনা
ছাতক প্রতিনিধি: ছাতকে কালারুকা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০১৭-১৮ অর্থবছরের নতুন বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান অদুদ আলম। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৯৭ হাজার ৭৬০ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯৪ লাখ ৯০ হাজার ৯৭ টাকা। উদ্বৃত্ত তহবিল হিসেবে দেখানো হয়েছে ৪৬ হাজার ২১৬ টাকা। ইউপি চেয়ারম্যান অদুদ আলমের সভাপতিত্বে ও সচিব আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান। বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, ইউপি সদস্য দুলাল মিয়া, লিটন মিয়া, সদস্যা তাহমিনা বেগম প্রমূখ। এসময় স্থানীয় মিন্টু কুমার দাস, তাজ উদ্দিন, বাদশা মিয়া, মানিক মিয়া, মিল্টন আহমদ, আবু বক্কর, সাহাব উদ্দিন, রমজান আলী, হাজী রইছ আলী, সামছুল হক, রফিকুল ইসলাম, ফরিদ মিয়া, আব্দুল হেকিম, বাবুল মিয়া, তেরাব আলী, জামাল আহমদ, রুবেল মাহমুদ, বিল্লাল আহমদ, আক্তার হোসেন, খছরু মিয়া, ইউসিূফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
ছাতকে তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। Manual1Read More
ছাতক নদীবন্দরে বাল্কহেডপ্রতি ১৩-১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ
Manual3 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নদীবন্দরে ইজারার নির্ধারিত শর্তের বাইরে বাল্কহেড থেকেRead More



Comments are Closed