সিকৃবিতে ভেটেরিনারি দিবস পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। “এন্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট : ফ্রম অ্যাওয়ারনেস টু অ্যাকশন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকাল ৯টায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে শুরু হয়ে র্যালীটি জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর অতিক্রম করে সিকৃবি কেন্দ্রীয় মিলনায়তন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাণী প্রজননবিদ বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম গোলাম শাহী আলম। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোহন মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত অনুজীব বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন বৃন্দ। বিশ্ববিদ্যালয়ে দিবসটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ টি এম মাহবুব ইলাইহি।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আজ রোববার সিলেটের বিভিন্ন এলাকায় গবাদী প্রাণী ও পাখির বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরনসহ প্রাণীর চিকিৎসা সংক্রান্ত নানাবিধ পরামর্শ প্রদান করা হবে।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed