বিকল্প ফ্লাইটে ঢাকা গেলেন সিলেটে আটকে পড়া ২৩ যাত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যান্ত্রিক ক্রটির কারণে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া দুবাই ফেরত ২৩ যাত্রীকে বিকল্প ফ্লাইটে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার বেলা দ্ইুটা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৬০২ ফ্লাইটে তাদেরকে ঢাকায় পাঠানো হয়।
সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপন হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার সকাল সাড়ে ৬টায় আরব আমিরাতের দুবাই থেকে ১৭০ জন যাত্রী নিয়ে সিলেট আসে বিমানের বিজি-০৫২ ফ্লাইট। সিলেট থেকে সাড়ে ৭টায় ঢাকা যাবার কথা থাকলেও অবতরণের পর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সিলেটের যাত্রীরা নেমে গেলেও ২৩ জন যাত্রী ঢাকা যাবার জন্য বিমান বন্দরে আটকা পড়েন।
ত্রুটিযুক্ত বিমানটির ত্রুটি দূর করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওই বিমানের কর্মকর্তা।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed