সাবেক পৌর চেয়ারম্যান কামালের শয্যা পাশে বিএনপি নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গুরুতর অসুস্থ সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবীদ আ ফ ম কামালকে দেখতে গেলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার (২৯ এপ্রিল) সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তাকে দেখে চিকিৎসার সর্বশেষ খোজ খবর নিতে যান বিএনপি নেতারা।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবির শাহিন, যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালনা পর্ষদের পরিচালক ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সম্মানিত সদস্য শেখ কবির আহমদ, জেলা ছাত্রদলের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আলী আকবর রাজন, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা জামিনুর রশিদ জনি প্রমুখ।
সাবেক এই চেয়ারম্যান দীর্ঘ প্রায় এক সপ্তাহ যাবত উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিসি ইউনিটে ডা. আখতারুজ্জামান, ডা. দেবাশীষ পাল, ডা. ফয়সল আহমদ এর অধিনে চিকিৎসাধিন রয়েছেন।
বিএনপি নেতৃবৃন্দ এই সকল চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ খোজ খবর নেন এবং তার আশু সুস্থতার জন্য নগরবাসীর কাছে দোয়া কামনা করেন।
Related News
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখিRead More
সিলেটে অনিবন্ধিত সিএনজি ও অটোরিকশা বন্ধের নির্দেশ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশাRead More



Comments are Closed