Main Menu

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশ অফিসার্স মেসে নিজের কক্ষ থেকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার সরফরাজ আহমেদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি রাজপাড়া থানার তদারককারী কর্মকর্তা ছিলেন।

শনিবার সকালে শহরের শ্রীরামপুর এলাকায় পুলিশ অফিসার্স মেস থেকে লাশটি উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

আরএমপির মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ অফিসার্স মেসে নিজের কক্ষের জানালার গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে সরফরাজকে।

Manual7 Ad Code

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code