Main Menu

শাহজালাল বিমানবন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্ধ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই নারীর শরীরের বিশেষ স্থানে লুকিয়ে রাখা আড়াই কোটি টাকা মূল্যের চোরাচালানের ৪০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শনিবার সকাল নয়টার দিকে স্বর্ণসহ তাদের আটক করা হয়।

আটক দুই নারী হলেন- জেসমিন আক্তার ও পারভীন আক্তার। এদের মধ্যে জেসমিন পোশাক শ্রমিক বলে জানা গেছে।

Manual5 Ad Code

শুল্ক গোয়েন্দা সহকারী রাজস্ব কর্মকর্তা এনামুল হক বলেন, ওমানের মাস্কাট থেকে আসা একটি বিমানে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসছিল। চট্টগ্রামে বিমানটিতে ওঠেন ওই দুই নারী।

Manual4 Ad Code

গোপন খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা তাদের শরীরে তল্লাশি চালায়। একপর্যায়ে শরীরের বিশেষ স্থানে লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

দুই কোটি ৪০ লাখ টাকা মূল্যের এসব স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code