Main Menu

মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে পালিত মেয়েসহ বাবা মারা গেছেন।

Manual8 Ad Code

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হযরত আলী (৪৫) ও তার পালিত মেয়ে আয়েশা খাতুন (৮)। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার কর্ণপুর ছিটপাড়া গ্রামে।

Manual5 Ad Code

শ্রীপুরের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, মেয়েকে নিয়ে হযরত আলী ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসের নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।

নিহত হযরত আলীর স্ত্রী হালিমা বেগম জানান, সকাল ৮টার দিকে মেয়েসহ বাড়ি থেকে বের হন তার স্বামী। এরপরই তিনি এ দুঃসংবাদ পান।

স্বামী দীর্ঘদিন যাবৎ একটি মামলা সংক্রান্ত ঘটনায় মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলে জানান তিনি।

Manual2 Ad Code

জয়দেবপুর রেল ফাঁড়ির এসআই দাদন মিয়া জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code