Main Menu

প্রখ্যাত আবৃত্তিকার কাজী আরিফ আর নেই

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রখ্যাত আবৃত্তিকার ও মুক্তিযোদ্ধা কাজী আরিফ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না……রাজিউন)।

Manual3 Ad Code

শনিবার সকালে নিউইয়র্কের ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

Manual1 Ad Code

দীর্ঘদিন থেকে অসুস্থ কাজী আরিফের হার্টের বাল্ব অকেজো হলে তাকে ম্যানহাটনের ওই হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার বাল্ব পুনঃস্থাপন এবং আর্টারিতে বাইপাস সার্জারি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান আরিফ।

কাজী আরিফের মৃত্যুর খবর শোনার পর হাসপাতালের সামনে ভিড় করেন নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের সাংষ্কৃতিক কর্মীরা।

১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন কাজী আরিফ। কিন্তু বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে। সেখানেই তার পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্য এসব কিছুরই হাতেখড়ি হয়। তিনি একাধারে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবৃত্তিকার, লেখক ও মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন।

Manual6 Ad Code

১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। যুদ্ধ শেষে বুয়েটে পড়াশোনা শুরু করেন। এর পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চাও চালিয়ে যান।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code