দক্ষিণ সুনামগঞ্জে এসএমসিসিআই’র ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুনামগঞ্জে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)’র আয়োজনে ত্রান বিরতণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের ডাক্তার নাজমুস সাকিব চৌধুরীর বাড়ীতে গ্রামের হতদরিদ্র ১৫০টি পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।
ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, প্রাক্তন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও দৈনিক উত্তরপূর্ব সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল, পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধরী, মাসুদ জামান, মাহবুবুর রহমান, ইলিয়াছুর রহমান, ডা: নাজমুস সাকিব চৌধুরী, শাহ জালাল দরগা জামে মসজিদের মোতাওয়াল্লী ফাতেহ উল্লাহ আল আমান, জহর চৌধুরী বাবু, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব মো. জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক এম কি এম আনছার আহমদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় অতিথি বৃন্দ ১৫০টি পরিবারের মধ্যে চাল, ডাল, পেয়াজ, তেল ও লবণ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed