সিলেটে ‘হলি আরবান’-র যাত্রা শুরু ২৯ এপ্রিল
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রা শুরু করছে সিলেটের সর্ববৃহৎ আবাসন প্রকল্প হলি আরবান প্রপার্টিজ প্রা. লিমিটিড। নিরাপদ ও উন্নত আবাসন সেবা দিতে নগরীর বিমানবন্দর রোডে এ মেগা প্রকল্প গ্রহণ করেছে আবাসন প্রতিষ্ঠানটি। ২৯ এপ্রিল শনিবার সকাল ১১টায় নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে প্রকল্পের যাত্রা শুরু উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হলি আরবান প্রপার্টিজ লি: এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসন মানুষের মৌলিক অধিকার। নিরাপদ ও উন্নত আবাসন প্রতিটি মানুষের প্রয়োজন। সে লক্ষ্যে হলি আরবান প্রপার্টিজ প্রা. লিমিেিটড এয়ারপোর্ট রোডে একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে।
এই প্রকল্পের চারপাশে রয়েছে- এম এ জি ওসমানি আস্তর্জাতিক বিমানবন্দর, সিলেট পর্যটন মোটেল, সিলেট ক্যাডেট কলেজ, বাংলাদেশ ফরেস্ট স্কুল, লাক্কাতোড়া ও মালনী ছড়া চা বাগান, এ্যাডভাঞ্চার ওয়ার্ল্ড, পাঁচ তারকা হোটেল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মসজিদ, স্কুলসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
এ প্রকল্পে প্রি-স্কুল, ডে-কেয়ার সেন্টার, হেলথ সেন্টার, সুপার শপ, শিশুদের খেলার মাঠ, লন্ড্রী, ওয়াটার বডি, নামাজের জায়গা, জিমনেসিয়াম, বিউটি পার্লার (লেডিস এন্ড জেন্টস), ৮টি লিফ্ট, জেনারেটর, কমিউনিটি হল ও ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া, এ প্রকল্পে বিভিন্ন সাইজের ২৩৫টি ফ্ল্যাট রয়েছে। কোম্পানীর নিজস্ব এক একর (১০০ শতক) জায়গাজুড়ে এই প্রকল্প অবস্থিত। আট বছরের ভেতর প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন হলি আরবান প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলওয়ার হোসাইন।
এদিকে, প্রকল্পের উদ্বোধন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওইদিন বিকেল ৩টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতার সময় থাকবে একঘন্টা। পরে বিকেলেই সেখানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। ছবি আঁকার সামগ্রী প্রতিযোগীদের নিয়ে আসতে হবে। তবে ছবি আঁকার মাধ্যম হতে হবে পেনসিল ও পেস্ট কালার। এ প্রতিযোগিতায় আকর্ষণীয় ৫টি পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
Related News
সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদRead More
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More



Comments are Closed