Main Menu

জৈন্তাপুরে দুর্গতদের মাঝে জেলা পুলিশের ত্রাণ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলায় সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নস্থ সারিঘাট এলাকায় দুর্গত ২৮টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন সিলেট জেলার পুলিশ সুপার মো: মনিরুজ্জামান।
দুর্গত ২৮টি পরিবারের প্রত্যেক পরিবারকে ত্রাণ হিসেবে ১০ কেজি চাল ২ কেজি ডাল ২ কেজি চিড়া ১ কেজি করে গুড় প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড. আ ক ম আখতারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত খান, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) কবীর আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মো: মতিয়ার রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সফিউল কবির, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার জাহিদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed