Main Menu

সিলেটে চার ব্যবসা প্রতিষ্টানকে ৪৫ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর লামাবাজার ও দরগাগেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিলেট জেলা কালেক্টরেট-এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল-এর নেতৃত্বে অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেয়াসমিন আক্তার, বিএসটিআই সিলেট-এর ফিল্ড অফিসার মো. পারভেজ মিয়া এবং পুলিশের এসআই হাসান আলীসহ একদল ফোর্স। অভিযানকালে লাইসেন্সবিহীন পন্য বিক্রয় ও বিপননের দায়ে নগরীর লামাবাজারস্থ মেসার্স সিতারা বেকারীকে ১৫ হাজার টাকা, দরগা গেইটস্থ ফাতেমা ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও একই এলাকার স্টার ডিস্ট্রিবিউশন পাহাড়ী টি কোম্পানীকে ১০ হাজার টাকা এবং ওই এলাকার হান্ডি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানকে লাইসেন্সের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।

Share





Related News

Comments are Closed