সিলেটে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন‘র মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ শিক্ষা নিশ্চিত সহ ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় শিক্ষার্থীরা মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। জাকির হোসেনের সভাপতিত্বে ও রাশিদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি জাকারিয়া শাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক ফয়জুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন সাইদুর রহমান, ডাঃ আবুল হাসনাত, অপূৃর্ব দাশ, এনাম চৌধুরী, মিজানুর রহমান, মারজান আহমদ, সুয়েব আহমদ, সাদিয়া হক, টুম্পা রজক পূজা, হিফজুর রহমান, মুহিদুর রেজা, চয়ন কান্ত প্রমুখ।
বক্তারা বলেন, উচ্চ শিক্ষা নিশ্চিত সহ ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবী হলো বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে দশম গ্রেড এ নিয়োগ, বেসরকারি হাসপাতালে ম্যাটস থেকে পাসকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করতে হবে। মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতস্ত্র বোর্ড গঠন করতে হবে। ইন্টার্নশীপ ভাতা প্রদান করতে হবে। এই ৪ দফা দাবি না মানলে এক লাখ শিক্ষার্থী নিয়ে রাজপথে বিক্ষোভে নামার কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষনা দেন বঙ্গবন্ধু ডিপে¬ামা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সিলেট জেলা শাখার সভাপতি জাকারিয়া শাকিম।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed