ঠাকুরগাঁও পৌরসভার কর্মচারিদের কর্মবিরতি
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌরসভার সকল কর্মচারিরা আজ বুধবার ঘন্টাব্যাপি কর্মবিরতি পালন করে। কর্মসূচীতে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দিতে হবে এবং এক দেশে দুই নীতি মানিনা, মানব না। এ শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঠাকুরগাঁও পৌর সভা চত্বরে কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচী চলাকালে পৌরসভার সকল দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়।
এ কর্মসূচি ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পৌর কর্মচারি পরিষদের সভাপতি জাহিদ আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ও নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, লিয়াকত আলী, ঠাকুরগাঁও জেলা পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি রাশেদুল আলম, সাধারণ সম্পাদক হামিদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বেতনভাতা, পেনশন কোষাগার থেকে প্রদানের দাবীতে আজকের এই কর্মবিরতি। আমাদের মধ্যে অনেক কর্মকর্তা কর্মচারী পেনশনে গেছেন কিন্তু তারা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। দুঃখের বিষয় একজন মানুষ ভাল পদে কর্মরত থাকার পরে পেনশন শেষে সারাজীবনের অর্থ পাওয়ার আশায় বসে থাকে। এই টাকা দিয়ে তার সংসারের বাকী জীবনটা সুখ সাচ্ছন্দে থাকার কথা, কিন্তু সে তার প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার কারনে দুশ্চিন্তায় তার শেষ সময় জীবনের আয়ু কমে যায়। এছাড়াও বক্তারা তাদের অনেক কষ্টের কথা তুলে ধরেন এবং পরিশেষে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হয় এবং ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে বলে জানান বক্তারা।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed