Main Menu

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।আহত হয়েছেন আরও দুইজন।

আজ বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকার ফুলজোড় কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে একটি ট্রাক উত্তরবঙ্গ যাচ্ছিল। নলকা ব্রিজের পশ্চিম পারে ফুলজোড় কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা রডবোঝাই অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।

“এতে পেছনের ট্রাকের কেবিনে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন চালক-হেলপারসহ আরও একজন। তাদের হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।”

দুই ট্রাকে এই পাঁচজন ছাড়া আর কেউ ছিলেন কিনা সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। অন্য ট্রাকের চালক বা সহকারীর বিষয়েও পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।

Share





Related News

Comments are Closed