স্কলার্সহোম স্কুলে বোমা নয় টেপ মোড়ানো কাগজের প্যাকেট
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর শাহী ইদগাহ এলাকার স্কলার্সহোম স্কুল এন্ড কলেজে পাওয়া বোমা সদৃশ্য বস্তুটি বিস্ফোরক নয়। আতঙ্ক ছড়ানোর জন্য কাগজে টেপ লাগিয়ে বোমাসৃদশ্য করে সেটি রাখা হয়েছিল স্কুলের নীচতলার সিঁড়ির পাশে।
বুধবার সকাল ৯টা থেকে বোমা উদ্ধারের কাজ শুরু করে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। সকাল ১০টার দিকে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল টেপ মোড়ানো বস্তুটি উদ্ধার করে জানিয়েছেন আসলে সেটি কোন বোমা নয়। টেপে মোড়ানো কাগজ। কাগজে ও এয়ারফোনে টেপ মুড়িয়ে সেটি বোমা সদৃশ্য করে রাখা হয়েছিল। এ তথ্য জানিয়েছেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তবে, তারা আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেননি।
এ ঘটনায়, আতংক ছড়ানোর অভিযোগে স্কুলের দশম শ্রেনীর ছাত্র এবাদুরকে আটক করা হয়েছে বলে জানান স্কুলটির প্রিন্সিপাল বিগ্রেডিয়ার (অব.) জুবায়ের সিদ্দিকী। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের উপস্থিতিতে এবাদুরকে ঘন্টা খানেক জিজ্ঞাসাবাদ করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার পিতা মার্কিন বহুজাতিক কোম্পানী শেভরনে কর্মরত।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সিঁড়ির নিচে টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তুটি পাওয়ার পর আতঙ্ক তৈরি হয়। স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশ ও র্যাবকে জানালে তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষা চালায়। তখন র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল সেটিকে বোমা হিসেবেই দাবি করেছিল। এসময় স্কুল ছুটি ঘোষনা করা হয় এবং প্রায় ১৫শ শিক্ষার্থিকে নিরাপদে স্কুলের বাইরে বের করে আনা হয়। এছাড়া বুধবার স্কুল ছুটি ঘোষনা করে কর্তৃপক্ষ।
এর আগে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা ধেকে সিলেটে আসে। রাতে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার সকাল থেকে ঘটনাস্থলে এসে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার চেস্টা চালায়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মীরা বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে দুপুর থেকে ঘটনাস্থল ঘিরে রাখেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed