সিলেটে স্টাম্প ভান্ডার দোকান পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৩ লক্ষ টাকা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা সাব-রেজিস্ট্রি অফিসের পার্শ্ববর্তী ‘নাজির স্টাম্প ভান্ডার’ নামের টং দোকানটি আগুনে ভস্মিভূত হয়েছে। ২৫ এপ্রিল (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কি কারনে এ অগুনের সুত্রপাত তা জানা যায়নি। এসময় নাজির স্টাম্প ভান্ডারে থাকা প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার স্টাম্প ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
নাজির স্টাম্প ভান্ডার’র ম্যানেজার নিজাম আহমদ মান্না জানান, প্রতিদিনের মতোই তিনি মঙ্গলবার সন্ধ্যার দিকে স্টাম্প ভান্ডার দোকানটি বন্ধ করে চলে আসেন। রাত ১২টার দিকে প্রহরী মাখন মিয়া ফোন করে ম্যানেজার নিজামকে জানান তাদের টং দোকানের ভেতর থেকে ধোয়া বেরুচ্ছে। তৎক্ষণাৎ নিজাম দোকানে গিয়ে দেখেন ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার স্টাম্প ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট স্টেশনের সিনিয়র কর্মকর্তা শিমুল মোহাম্মদ রফিক জানান, রাত ১১ টা ৪০ মিনিটে আমাদের কাছে ফোন আসে যে সাব-রেজিস্ট্রি অফিসের কাছে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একটি টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় একটি টং দোকানে আগুন ধরেছে। এসময় আধাঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস কর্মিরা এ আগুন নেভাতে সক্ষম হন। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত বলে আমাদের প্রাথমিক ধারনা।’
এদিকে নাজির স্টাম্প ভান্ডার’র ম্যানেজার নিজাম আহমদ বলেন, ‘নাজির স্টাম্প ভান্ডার’ (লাইসেন্স নং-৬৬) নামের টং দোকানটির উপর একটি দুর্নীতিবাজ চক্রের কুদৃষ্টি পড়েছে। এর পেছনে সাব-রেজিস্ট্রি অফিসের কয়েকজন ঊর্ধতন কর্মকর্তার হাত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এ টং দোকানটি তুলে নেওয়ার জন্য রেজিস্ট্রি অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি চাঁদাবাজ চক্র নিজামের কাছে প্রতি মাসে মোটা অংকের ঘুস দাবি করেন। অন্যথায় টং দোকানটি ভেঙে ফেলার হুমকিও কয়েকবার প্রদান করা হয়েছে। ওই চাঁদাবাজরাই রাতের আধারে টং দোকানটিতে আগুন লাগিয়েছে বলে ম্যানেজার নিজামের ধারনা। এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed