Main Menu

এসেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, এক ছাত্রকে জিঞ্জাসাবাদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির দায়ে স্কলার্সহোমের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার নাম এবাদুর রহমান। সে প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার রাতে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের উপস্থিতিতে তাকে ঘন্টা খানেক জিজ্ঞাসাবাদ করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুসা জানান, আটক ছাত্রকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন। এ ব্যাপারে আরো কয়েক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান তিনি।
এদিকে, র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা ধেকে সিলেটে এসেছে। রাতে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ বুধবার সকাল থেকে ঘটনাস্থলে এসে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার চেস্টা চলছে।
জানা গেছে, এবাদের পিতা মার্কিন বহুজাতিক কোম্পানী শেভরনে কর্মরত।
মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মীরা বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে দুপুর থেকে ঘটনাস্থল ঘিরে রাখেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। স্থানটি এখনো ঘিরে রেখেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।

Share





Related News

Comments are Closed