৫২ সন্তানের গর্বিত বাবা পিজিরুল আলম দুলাল
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : ৪০ বছরের দাম্পত্য জীবনে কোন সন্তান না থাকলেও এখন ৫২ সন্তানের গর্বিত বাবা পিজিরুল আলম দুলাল। পিতৃত্বের স্বাদ পেতে নিজ গ্রাম ও আশপাশের এলাকার অসহায়, গরীব ও এতিম এসব সন্তানদের পরম মমতা ও যত্নে লালন-পালন করছেন সাবেক এই ব্যাংক কর্মকর্তা। জীবনের শেষ বেলায় এসে এসব সন্তানদের সাথে হাসি-কান্না আর আনন্দ-দু:খ ভাগাভাগি করেই দিন কাটে তার। এসব সন্তানের মাঝেই খোঁজেন পিতৃত্বের সুখ।
৪০ বছরের দাম্পত্য জীবনে নিঃসন্তান ছিলেন উত্তরা ব্যাংকের সাবেক এজিএম পিজিরুল আলম দুলাল। নিঃসন্তান হবার মনোকষ্ঠে কর্মজীবনে পূর্ণ মনোনিবেশ করতে না পেরে ১৯৯৬ সালে ২৯ বছরের কর্মজীবন থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি। চাকরী থেকে প্রাপ্ত টাকা ও নিজের জমিজমা বেঁচে ১৯৯৯ সালে নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন চাঁদমনি নামের একটি অনাথ আশ্রম।
পিজিরুল আলম দুলাল বলেন বর্তমানে এই চাঁদমনিতে নিজের বাড়ির মতোই আছেন ৫২ জন মেয়ে। তাদের ভরণ-পোষণ, শিক্ষা ও চিকিৎসার খরচ মেটাতে তাদের পরিবার সমর্থ না হলেও এখন আর এসব নিয়ে ভাবতে হয়না তাদের। লেখাপড়ার পাশাপাশি সেলাই প্রশিক্ষণ ও গান শেখাসহ নানান কাজের সুযোগ থাকায় বেশ আছেন এই মেয়েরা। তাইতো বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের অন্যান্য আপনজন ছাড়া নতুন পরিবার নিয়ে ভালই আছে তারা। আর ৫২ জন সন্তানের সাথে ভালই দিন কেটে যাচ্ছে অবসরপ্রাপ্ত এই ব্যাংক কর্মকর্তার। তাইতো এখন আর সন্তান না থাকার কষ্ট খুব একটা স্পর্শ করতে পারেনা তাকে। জানালেন, বেশ আছেন এই সন্তানদের নিয়েই।
পিজিরুল আলম দুলালের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন জলঢাকা পৌরসভার মেয়র। সমাজের বিত্তবানরা দুলালের মতো মানুষদের পাশে দাড়ালে সমাজে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসহায় মেয়েরা একটু মাথা উঁচু করে দাড়াতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed